বাংলা চলচ্চিত্রে দক্ষ অভিনেত্রীর নাম মৌসুমী

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৬ নভেম্বর ২০২২, ২:২৪ পূর্বাহ্ণ
বাংলা চলচ্চিত্রে দক্ষ অভিনেত্রীর নাম মৌসুমী

বাংলা চলচ্চিত্রে দক্ষ অভিনেত্রীর নাম মৌসুমী। অভিনয় জগতে প্রবেশের আগেই মৌসুমী বিজয়ী হন ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ এ। এরপরই নজরে আসেন পরিচালক সোহানুর রহমান সোহানের। বলিউডের চলচ্চিত্র ‘কেয়ামত সে কেয়ামত তক’ এর অফিসিয়াল বাংলা পুনর্নির্মাণে আরেক নবাগত সালমান শাহ এর সাথে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় মৌসুমীর। সেটা ১৯৯৩ সালের কথা, বয়স তখন মাত্র বিশ বছর। প্রথম ছবিতেই বাজিমাত করেন মৌসুমী, সুপারহিট এই চলচ্চিত্রের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতার সাথে সাথে প্রতিষ্ঠিত হয়ে যায় সালমানের সাথে তাঁর জুটিও।

১৯৯৪ সালে ‘দোলা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন ওমর সানী ও মৌসুমী। এতে কাজ করতে গিয়েই মনের লেনাদেনা হয় তাদের। এরপর সেটা গড়ায় বিয়েতে। ১৯৯৫ সালের ৪ মার্চ তারা বিয়ে করেছিলেন। তবে সেটা গোপন রাখেন। পাঁচ মাস পর ২ আগস্ট তারা বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন। সেই থেকে ২ আগস্টই বিবাহবার্ষিকী পালন করে আসছেন এই দম্পতি।

ভালোবাসা আর মান-অভিমানে প্রায় তিন দশক ধরে সংসার করছেন সানী-মৌসুমী। তাদের সংসারে রয়েছে পুত্র ফারদিন ও কন্যা ফাইজা। এছাড়া বর্তমানে ছেলের বউ সাদিয়া রহমান আয়েশাও পরিবারের সদস্য।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন