কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ইফতার মাহফিল

অথর
এ.কে আজাদ সানি  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২১ এপ্রিল ২০২২, ৪:৪৫ অপরাহ্ণ
কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ইফতার মাহফিল

কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক।

গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক লাল্টু রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি গোলাম বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি রজব আলী, সাধারন সম্পাদক আরজু আহমেদ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শরিফুল ইসলাম, যুগ্ম-আহবায়ক ডাঃ এছেম আলী প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন