কুষ্টিয়া সদরে দাশ সম্প্রদায়ের নারীদের অধিকার নিশ্চিতে স্থানীয় নেতৃবৃন্দের সাথে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৭ এপ্রিল ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
কুষ্টিয়া সদরে দাশ সম্প্রদায়ের নারীদের অধিকার নিশ্চিতে স্থানীয় নেতৃবৃন্দের সাথে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত

এফসিডিও (FCDO)-এর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস (MIPS) প্রকল্পের সহযোগিতায় কুষ্টিয়া নারী শান্তি সহায়ক প্লাটফর্ম (ওয়েভ)-এর আয়োজনে দাশ সম্প্রদায় ও প্রান্তিক নারীদের অধিকার আদায়ে স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক বিশেষ ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।

২৭ এপ্রিল ২০২৬ তারিখে কুষ্টিয়া সদরের তারাপদ পল্লীতে আশ্বিনী ক্লাবে আয়োজিত এই ইভেন্টের মূল স্লোগান ছিল— “বৈষম্যহীন সমাজ গড়ি, দাশ ও প্রান্তিক নারীর অধিকার নিশ্চিত করি” এবং “মর্যাদা ও অধিকারের পথে, আমরা সবাই একসাথে”।

সাবেক কাউন্সিলার ও ওয়েভের সমন্বয়কারী বনানি হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রিনা নাসরিন, বিএনপি নেত্রি ফারজানা ববি রুমা, জেলা পরিষদ মার্কেটের সভাপতি ও ওয়েভের সহ-সমন্বয়কারী ফারহানা আলী রিক্তা, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর তিন্নি আক্তার ও চমক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএফজি সমন্বয়কারী অধ্যাপক মো: শফিকুল ইসলাম, অ্যাম্বাসেডর অধ্যাপক আব্দুল মান্নান বাদশা, তারাপদ পল্লির আশ্বিনী ক্লাবের সভাপতি সংকর রবি দাশ এবং সেক্রেটারি বাবুল চন্দ্র দাশ, লক্ষি রাণী দাশ ও অন্যান্য নারী সদস্যরা তাদের অভিমত ব্যাক্ত করেন।

বক্তারা বলেন, দাশ ও প্রান্তিক নারীরা প্রতিটি সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের সামাজিক মর্যাদা, শিক্ষা, ধর্মীয় মর্যাদা ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা কেবল মানবিক দায়িত্বই নয়, বরং টেকসই উন্নয়নের পূর্বশর্ত। ধর্মীয় ও জাতিগত নেতৃবৃন্দকে এ বিষয়ে আরও অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এছাড়া বক্তারা বলেন দাশ সম্প্রদায়ের নারীদের প্রতি বিদ্যমান বৈষম্য নিরসনে বিশেষ করে শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ এবং সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক আব্দুল মান্নান বাদশা, অ্যাম্বাসেডর, পিএফজি। ইভেন্ট শেষে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ কুষ্টিয়া সদর উপজেলায় দাশ ও প্রান্তিক নারীদের জন্য একটি বৈষম্যহীন এবং নিরাপদ পরিবেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন