কুষ্টিয়া পৌরসভায় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৪ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
কুষ্টিয়া পৌরসভায় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া পৌরসভায় সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা প্রশাসকের কর্মসম্পাদনের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটির সদস্যগণ ও অত্র পৌরসভার কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে কুষ্টিয়া পৌরসভার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। সম্মানিত অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)। এতে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ পরিচালক উপসচিব আহমেদ মাহবুব-উল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.