কুষ্টিয়া পুলিশ লাইন্স-এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৩ ফেব্রুয়ারি ২০২২, ৪:৫০ অপরাহ্ণ
কুষ্টিয়া পুলিশ লাইন্স-এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি ২০২২) কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরির্দশন করেন সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম।

সালামী গ্রহণ এবং প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রাজিবুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্‌), জনাব ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুশিল সুপার, ভেড়ামারা সার্কেল, জনাব মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল,অফিসার ইনচার্জ, সকল থানা, কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন