কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার তিন সাংবাদিক

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৩ ফেব্রুয়ারি ২০২২, ১:৫৭ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার তিন সাংবাদিক

কুষ্টিয়া শহরের রাজারহাট মোড় এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারিদের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় তিন সাংবাদিক। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

মাদক কারবারিদের হামলার শিকার তিন সাংবাদিকরা হলেন- এস এ টিভির জেলা প্রতিনিধি, দৈনিক কুষ্টিয়ার কাগজের সম্পাদক ও প্রকাশক নূর আলম দুলাল ও ডেইলি সানের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা এবং এস এ টিভির ক্যামেরা পারসন হাবিব।

গুরুতর আহত সংবাদকর্মীরা জানান, মঙ্গলবার রাতে রাজারহাট মোড় এলাকায় সংবাদকর্মীরা মাদক বেচাকেনার খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে মাদক ব্যবসার ভিডিও ধারণ করতে গেলে মাদক ব্যবসায়ীরা ও তাদের সন্নাসীবাহিনী লাঠিসোটা দিয়ে তাদের বেধড়ক পেটায় এবং ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে হামলার শিকার গুরুতর আহত সাংবাদিকদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। বর্তমানে আহত তিন সাংবাদিক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন