২০১৫ সালে ভারতের বিপক্ষে প্রথম সিরিজ জিতেছিল টাইগাররা

আবারও বাংলাদেশের জয়, ৭ বছর পর ভারতের বিপক্ষে সিরিজ বাংলাদেশের

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৭ ডিসেম্বর ২০২২, ২:৪৮ অপরাহ্ণ
আবারও বাংলাদেশের জয়, ৭ বছর পর ভারতের বিপক্ষে সিরিজ বাংলাদেশের

প্রথম ইনিংসের শেষে জয়-পরাজয়ের সমীকরণ নেই। উত্তাপও তাই থাকে না খুব একটা। তবুও শেরে বাংলায় ছড়ালো অদ্ভূত এক রোমাঞ্চ। মেহেদী হাসান মিরাজ কি পারবেন? জেতাবেন কি না ওই প্রশ্ন বহু দূরের পথ তখনও। অপেক্ষা কেবল মিরাজের সেঞ্চুরি ছুঁয়ে দেখার। তিনি পারলেন।
মিরাজের মুগ্ধতায় ভরানো ইনিংস শার্দুল ঠাকুরের করা শেষ বলে খুঁজে পেল তিন অঙ্ক।
ফ্লাডলাইটের জ্বলজ্বলে আলোর নিচে দৌড়ালেন বাংলাদেশের ক্রিকেটের তারা। উচ্ছ্বাস, আনন্দ, উল্লাসে তিনি নিজে ভাসলেন; ভাসালেন স্লোগানে মুখর হয়ে থাকা গ্যালারিকেও। মিরাজের দর্শকদের পয়সা উসুল করা ইনিংসের পর বোলারদের কাজটুকু ঠিকঠাক করতে হতো কেবল; তারা করলেন, বাংলাদেশ জিতল সিরিজ।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতেও জেতে ১ উইকেটের ব্যবধানে। এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত হয়ে গেল প্রথমবার দলকে নেতৃত্ব দেওয়া লিটন দাসের দলের।

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে আগের ম্যাচের উদ্বোধনী জুটিতে বদল আনে বাংলাদেশ। লিটন দাসের সঙ্গী হন এনামুল হক বিজয়।

২০১৫ সালে ভারতের বিপক্ষে ঘরের মাঠে প্রথম সিরিজ জিতেছিল টাইগাররা। সেই জয়ের সাত বছর পর আবারও ঘরের মাঠে সিরিজ জিতলো বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লিটনের দল।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.