আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা ২০২৩ উপলক্ষে ফেয়ার কার্যালয়ে প্রস্তুতি সভা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১০ নভেম্বর ২০২২, ২:০১ অপরাহ্ণ
আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা ২০২৩ উপলক্ষে ফেয়ার কার্যালয়ে প্রস্তুতি সভা

আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা ২০২৩ আয়োজন উপলক্ষে ফেয়ার কার্যালয়ে বৃহস্পতিবার ( ১০ নভেম্বর, ২০২২) সকালে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

ফেয়ার এর অন্যতম সদস্য ও কল-কাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবু-উন-নিসা এর সবাপতিত্বে অনুষ্ঠেয় সভায় ফেয়ার‘র পরিচালক দেওয়ান আখতারুজামান মেলা আয়োজনে সার্বিক বিষয় তুলে ধরেন। তিনি বলেন প্রস্তাবিত দুই দিনের মেলায় উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান, সেমিনার, র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজ্ঞান প্রজেক্ট ও দেয়াল পত্রিকা প্রদর্শন ইত্যাদি ইভেন্টস মেলায় থাকা যায় কিনা তা প্রস্তাব করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণ মেলাকে আকর্ষনীয়সহ একটি সুশৃঙ্খল মেলা আয়োজনে মতামত প্রদান করেন। আলোচনা শেষে কল-কাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবু-উন-নিসা আপাকে আহবায়ক এবং ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামানকে সদস্যসচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান সদস্যবৃন্দ হলেন, উত্তম কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়, আরিফুর রহমান, প্রধান শিক্ষক, বাড়াদি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শামসুর রহমান, প্রধান শিক্ষক লক্ষিপুর হাসানবাগ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মীর ফিরোজা বুলবুল, প্রধান শিক্ষক, সাহিত্যিক মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়, মোজাম্মেল হক, প্রধান শিক্ষক, কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়, মো শরিফুল ইসলাম, অধ্যক্ষ, বেগম হামিদা সিদ্দিক স্কল এন্ড কলেজ, মো: আনসার আলী, প্রধান শিক্ষক, বারখাদা মাধ্যমিক বিদ্যালয়, উম্মে হাবিবা শান্তা, প্রধান শিক্ষক, আড়ুয়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মো: নাসির উদ্দিন, প্রধান শিক্ষক, রনজিৎপুর মাধ্যমিক বিদ্যালয়, মো: শরিফ উদ্দিন বিশ্বাস, প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল গণী মাধ্যমিক বিদ্যালয়, মো: আশরাফুল হক, প্রধান শিক্ষক দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুল, মো: রুহুল আমিন, প্রধান শিক্ষক, স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয়, মো: হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক, মধুপুর হোদিরন নেসা মাধ্যমিক বিদ্যালয়, ড. হাফেজ মাওলানা মো: রেজাউল করিম, মো: নজরুল ইসলাম, বিজ্ঞান শিক্ষক আলামপুর বালিয়াপাড়া স্কুল এন্ড কলেজ, মো: রজব আলী, বিজ্ঞান শিক্ষক আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয়।

আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা-২০২৩ জানুয়ারি মাসের ২য় সপ্তাহে সম্ভাব্য একটি সুন্দর তারিখে আয়োজনের সিদ্ধান্ত হয়। উক্ত সভায় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ বিভিন্ন বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক গণ এবং ফেয়ার পিএসই প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন