কুষ্টিয়ায় লালন সাঁইয়ের মাজারের দুটি দানবাক্স থেকে ১৫ দিন পর মিললো ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়া শহর সংলগ্ন (কুমারখালি উপজেলা) লালন সাঁইয়ের মাজারের দুটি দানবাক্স থেকে ১৫ দিন পর মিললো ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা।
সোমবার (২৬ অক্টোবর,২০২৬) সকাল পৌনে ১১টার দিকে সিলগালা করা দানবাক্সের তালা খুলে টাকা বের করা হয়। পরে লালন একাডেমি ভবনের চতুর্থ তলায় শুরু হয় টাকা গণনার কাজ। গণনা শেষে পাওয়া যায় ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা।
দানবাক্স খোলার সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, সাধু-বাউল ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বছরে চারবার মাজারের দানবাক্স খোলা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানান, দানবাক্স থেকে পাওয়া অর্থ নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া।
উল্লেখ্য, ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসের আগে গত ১০ অক্টোবর মাজারের দানবাক্স খুলে ৬ লাখ ৪৯ হাজার টাকা পাওয়া গিয়েছিল।
























