বিটিপি’র সম্মিলিত মাজার জিয়ারত ও প্রতিবাদ সভায় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ১০ দফা দাবী
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ “বাংলাদেশ তরিকত পরিষদ বিটিপির” আয়োজনে বৃহস্পতিবার (২১ মে,২০২৬) বাদ মাগরিব হযরত শাহআলী বোগদাদী রঃ মাজার শরিফে সম্মিলিত জিয়ারত ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ-সময় বক্তারা বিগত দিনে দেশের দরগা মাজার খানকার উপর হামলা ভাংচুর অগ্নি সংযোগ ও হত্যাকান্ডের বিচার ও ক্ষতি পুরন দাবী করেন। তারা আরো বলেন, সরকার যদি বিচার না করে, তাহলে আমরা বাধ্য হবো মব সৃষ্টিকারীদের প্রতিরোধ করতে।
সভায় বিটিপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ আমিনুল এহসান ফেরদৌস আল কাদমীর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিটিপির প্রেসিডিয়াম সৈয়দ আলী রেজা পাহলবি হায়দার। বিশেষ অতিথি ছিলেন, জাষ্টিস এন্ড ডেভলপমেন্ট পার্টির সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা আহবায়ক শাহ সুফী আমিনুর রহমান বাদশা, মুন্সিগন্জ জেলা আহবায়ক সৈয়দ আজিম হোসেন চিস্তি, গাজিপুর জেলা যুগ্ম আহবায়ক আহবায়ক বেলাল শাহ, সদস্য সচিব কেতাপীর দরবার শরিফের হাসান শাহ ও আলম চান চিস্তি নিজামী।
আলোচনা সভা শেষে “বাংলাদেশ তরিকত পরিষদ বিটিপির” সাধারন সম্পাদক মোঃ শামসুল আলম চিস্তি সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট লিখিত ১০ দফা দাবি উপস্থাপন করেন।
দাবী সমুহঃ
১, ৫ ই আগষ্ট ২০২৪ এর পর কথিত তৌহিদী জনতা নামক জংগীরা সারা দেশের যত মাজার ভাংচুর করেছে, অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি নিশ্চিত করা।
২, ইতি মধ্যে অনেক মাজার মব সৃষ্টিকারীরা দখলে নিয়েছে। দ্রুত এগুলো দখল মুক্ত করা।
৩, অনেক মাজারে মাজার বিরোধী আকিদার ইমাম খতিব নিয়োগ নিয়েছে, তাদের নিয়োগ বাতিল করে সুন্নী ইমাম খতিব নিয়োগ দিতে হবে।
৪, রাষ্টায়ত্ব মাজার গুলো পুর্ন গঠন করতে হবে। কমিটিতে সুন্নী আলেম পীর মাশায়েখ ও সুশীল সমাজকে নিয়োগ দিতে হবে।
৫, মাজারের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৬, যে সকল মাজার মবের শিকার হয়েছে, তাহা পুঃন নির্মান করতে হবে।
৭, মাজারে পাগল ফকিরদের ৩ বেলা লংকর খানায় তবারকের ব্যাবস্থা করতে হবে।
৮, বিদেশী পর্যটকদের জন্য রেস্ট হাউস নির্মাণ করতে হবে।
৯, মাজারে অলি দরবেশদের আত্মার খোরাক ছ্যামা-কাওয়ালীর ব্যাবস্থা করতে হবে।
১০, মাজারকে অশ্লীলতা ও মাদক মুক্ত করতে হবে।
সবশেষে সভার সভাপতি দরুদপাঠ, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।

























Leave a Reply