বাংলাদেশে ২৮ মে বৃহস্পতিবার ও সৌদিতে ২৭ মে ঈদুল আজহা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৮ মে ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
বাংলাদেশে ২৮ মে বৃহস্পতিবার ও সৌদিতে ২৭ মে ঈদুল আজহা

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ বাংলাদেশের আকাশে সোমবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে পশু কোরবানির মধ্য দিয়ে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের কক্সবাজার, রাঙামাটিসহ দেশের বিভিন্ন জেলার উপ-পরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানান। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

অন্যদিকে একদিন আগেই গতকাল রোববার ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। রোববার চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আজ সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে। সৌদিতে আগামী ২৬ মে হবে আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

অন্যদিকে রোববার সন্ধ্যায় ঈদুল আজহার তারিখ ঘোষণা করে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশটিতে রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ দেশটিতে জিলহজের প্রথম দিন চলছে। সৌদিতে আগামী ২৬ মে হবে আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.