রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে শিলাইদহ কুটিবাড়ি মঞ্চে ‘মিউজিক এসোসিয়েশন কুষ্টিয়া’র অনন্য পরিবেশনা

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১১ মে ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে শিলাইদহ কুটিবাড়ি মঞ্চে ‘মিউজিক এসোসিয়েশন কুষ্টিয়া’র অনন্য পরিবেশনা

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রতিবারের মত এবারেও মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ‘মিউজিক এসোসিয়েশন কুষ্টিয়া’।

কবিগুরুর স্মৃতিবিজড়িত কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপনী দিন রবিবার (২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ) রাত সাড়ে আট টায় মঞ্চে কবিতা ও সংগীত পরিবেশনা উপস্থিত রবীন্দ্র বৌদ্ধা ও দর্শকদের হৃদয় মনকে স্পর্শ করেছে এবং সাংস্কৃতিক অঙ্গণে প্রশংসায় উদ্ভাসিত হয়েছে বলে স্থানীয় দর্শক অভিমত প্রকাশ করে সংবাদদাতা কে। সংগঠনের গুণী শিল্পীদের অনন্য পরিবেশনা গান, আবৃত্তি ও উপস্থাপনা ছিল মনোমুগ্ধকর।

জেলার ব্যাপক জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘মিউজিক এসোসিয়েশন কুষ্টিয়া’-এর প্রতিষ্ঠাতা সভাপতি, কুষ্টিয়ার প্রথম সাউন্ড সিস্টেম ও রেকর্ডিং স্টুডিও আর এ সাউন্ড জোন-এর প্রতিষ্ঠাতা (১৯৯১), বিশিষ্ট সংগঠক ও সাংস্কৃতিক সেবি মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে ও পরিচালনায় বিশিষ্ট কবি, লেখক ও কলামিস্ট নুর মোহাম্মদ রবিউল-এর (সাংগঠনিক সম্পাদক, মিউজিক এসোসিয়েশন কুষ্টিয়া) উপস্থাপনায় কবিতা আবৃত্তি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কবিগুরু রবিন্দ্রনাথের ১৪০০ সাল কবিতা আবৃত্তি করেন মোঃ আবুল কালাম আজাদ (বিশিষ্ট সংগীত অনুরাগী, সিনিয়র শিক্ষক, কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা ও অর্থ সম্পাদক, মিউজিক এসোসিয়েশন কুষ্টিয়া)।

সংগীত পর্বে বাংলাদেশ টেলিভিশন ও রেডিও শিল্পী দেবাশীষ সাহা তিনি কবির ‘বিরহ মধুর হলো আজই’ গানটি পরিবেশন করেন।
কবির আলোচিত গান ‘তুমি কোন কাননের ফুল’ গানটি পরিবেশ করেন বিটিভি ও বেতারের জনপ্রিয় শিল্পী ফারহানা জাবিন।
‘ওগো নদী আপন বেগে’ বিশ্বকবির এই গানটি গেয়েছেন বিশিষ্ট সংগীত অনুরাগী কুষ্টিয়া কর অঞ্চল (কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা)- বিভাগীয় কর কমিশনার শিল্পী মহিদুল ইসলাম।
‘এই কথাটি মনে রেখো’ গানটি মঞ্চে নিয়ে আসেন বিটিভি ও রেডিও শিল্পী নূরে ইয়াসমিন জলি।
কবিগুরু রবিন্দ্রনাথের সেই জনপ্রিয় গানটি ‘সেদিন দুজনে’ গেয়েছেন ‘মিউজিক এসোসিয়েশন কুষ্টিয়া’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক শিল্পী মোঃ রুহুল আমিন।
অনুষ্ঠানে যন্ত্রশিল্পী ছিলেন তবলায় মীর স্বাধীন ইসলাম, আক্টোপ্যাডে তপু বিশ্বাস, কীবোর্ডে সাংস্কৃতিক সংগঠক আর ডি সঞ্জয়, পারকেশনে বাংলাদেশ টেলিভিশন ও রেডিও সংগীত শিল্পী মোঃ বজলুর রহমান (কর ইন্সপেক্টর, কর অঞ্চল কুষ্টিয়া) এবং খমক যন্ত্রে ছিলেন সংগীত অনুরাগী শেখ মোঃ জাহাঙ্গীর আলম (সহকারী অধ্যাপক, আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ)।

সবশেষে সভাপতি উপস্থিত দর্শক শ্রোতা মন্ডলীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে মিউজিক অ্যাসোসিয়েশন কুষ্টিয়া‘র অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.