মেহেরপুর সরকারি কলেজে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত: সম্প্রীতির বাংলাদেশ গড়ার অঙ্গীকার

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৩ এপ্রিল ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
মেহেরপুর সরকারি কলেজে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত: সম্প্রীতির বাংলাদেশ গড়ার অঙ্গীকার

মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন কক্ষে (TSCR) ২৩ এপ্রিল ২০২৬ তারিখে তরুণ প্রজন্মের মাঝে সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দিতে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে। মো: নাফিউল ইসলাম এর সঞ্চালনায় মেহেরপুর ওয়াইপিএজি (YPAG)-এর আয়োজনে এফসিডিওর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস (MIPS) প্রকল্পের সহযোগিতায় এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত (সিয়াম), বাইবেল পাঠ (সুমী বিশ্বাস) ও গীতা পাঠের (সঞ্চিতা হালদার) মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ওয়াইপিএজি সদস্যদের পরিচালনায় জাতীয় সংগীত পরিবেশন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মেহেরপুর সদর ওয়াইপিএজি-এর কো-অর্ডিনেটর রাজিয়া সুলতানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.কে.এম. নজরুল কবির। তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রীতির সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। এই ধরনের আয়োজন তাদের মননশীলতা বিকাশে সহায়ক হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ খসরু ইসলাম; বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মঈনুল ইসলাম; ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাসানুজ্জামান; রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বশির আহমেদ এবং মুজিবনগর উপজেলা ওয়াইপিএজি-এর কো-অর্ডিনেটর মোঃ রিয়াজ শেখ।

অলিম্পিয়াডের মূল আকর্ষণ ছিল সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতার পর শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। অনুভূতি ব্যক্ত করেন শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস শোভা ও বিধান শেখ।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা, শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পিএফজি অ্যাম্বাসেডর ও মেহেরপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের (বিএনপি) সভাপতি সায়্যেদাতুন্নেছা নয়ন।

পরবর্তীতে সমাপনী বক্তব্যের মাধ্যমে সায়্যেদাতুন্নেছা নয়ন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। তিনি উপস্থিত সকলকে উগ্রবাদ ও অসহিষ্ণুতা পরিহার করে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান। সম্পূর্ণ আয়োজনটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন