বৈশাখ তোমার জন্মোৎসব

অথর
 শাহিদা পারভীন রেখা  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৪ এপ্রিল ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
বৈশাখ তোমার জন্মোৎসব

শাহিদা পারভীন রেখা। বৈশাখ অনন্ত তুমি পরম শক্তিধর। আজি প্রানীকুল দুহাত পেতেছি। ভুলিনিতো কেহ, আজ তোমার জন্মদিন। সকল প্রানীকুল সারারাত জেগে উঠার পর

সূর্যোদ্বয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পালন করিল তোমার জন্মোৎসব। কখন নিরহঙ্কারে ভরে তুলবে পৃথিবীর জমিনে তোমার অমৃত বৃষ্টির ধারা। যে বৃষ্টির ধারায় শক্তি সঞ্চারিত হয়ে তীলে তীলে মৃত্তিকার গহ্বরে সুপ্ত বীজরাশি অংকুরিত হয়ে শস্য- দানায় ফুল ফোটাবে কৃষকের মাঠে। আমরা প্রানীকুল জানি নিত্য অভেদ তোমার উদারতা।
বৈশাখ তুমিই কেবল বিচার করো। ভয় দেখাও না নিরন্নের। তৃষিত বক্ষে ঢেলে দাও তোমার অমৃত বারী। তোমার অশ্রু ঝরিলে পৃথিবী পাবে সভ্যতা।, মিটাবে সকল সাধ।৷ বৈশাখ ক্ষমিও প্রানীকুলের অক্ষমতা ও অপরাধ। প্রতিনিয়ত তোমার বক্ষোতলে গড়িয়া তুলিছে
শ্বেত- পাথরের বাড়ী- ঘর। ইটের ভাটা, নদী বক্ষে বর্জের স্তুপ। বৃক্ষ -বক্ষে পেরেকাঘাত, শব্দদূষণ, তরু লতার তনুতে তনুতে আঘাত হানা, জানিনা এখন মানুষের মনে কেন এতো পাপ, অনাচার, হিংসার বিষ তুলে ধরনীর গতি রোধ করছে? তুমিও অভিমানে বৈরী আবহাওয়ায় রৌদ্র-দগ্ধ চির- তাপসিনী কঠিন তপস্যায় এলিয়ে দিয়েছো তোমার তপ্ত আকাশ তটে।
বৈশাখ তুমি কোথায়? চির সুন্দর তুমি, আমরা পৃথিবীতে তোমার প্রতিক্ষায় আছি। কখন নিখিলে ব্যথিত জনের বেদনা বুঝিবে, পারানের তৃষা মেটাবে। দাওগো একটু শান্তির বারি কাল- বৈশাখী ঝড়ের সংমিশ্রণে, কিন্তু ভেঙে দিও না দারিদ্রের সামান্য আবাসন । অন্ন -বস্ত্রের সামান্য সাধ্যি। আমাদের মাঝে যত দ্বন্দ ও মন্দ ভালো হোক, আমাদের প্রেমময় বৈশাখ তোমার প্রেম দিয়ে বেঁধে রাখো পৃথিবীর সকল পুরাতন গ্লানী। মলিন করে নিত্য সজীব যৌবন দান করো। তোমার চির- চরিত নিয়মে নিরাশার বনে ফোটাও আশার হাসনা হেনা। সেই আনন্দে পৃথিবী আঁকিবে নতুন স্বপ্নের ছবি। তোমার প্রচ্ছদপটে। তোমার জন্মদিনে, জন্মোৎসবে। তাইতো আমরা গাইতে ভুলিনি, এসো হে বৈশাখ এসো এসো,
এসো হে বৈশাখ এসো এসো।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.