ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনে সভাপতি পদে মঈদ বাবুল ও সাধারণ সম্পাদক তোজাম্মেল হক নির্বাচিত
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির ২০২৬-২০২৭ বর্ষের নির্বাচনে ১৪ পদে সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদ (মঈদ বাবুল-তোজাম পরিষদ) ও ১টি সদস্য পদে জয়লাভ করেছে রিপু-লতিফ পরিষদ। এতে নির্বাচনে ২৮৫ ভোট পেয়ে সভাপতি পদে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ বাবুল ও ৩২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় গ্রন্থাগার অফিসের জুনিয়র লাইব্রেরিয়ান তোজাম্মেল হক তোজাম নির্বাচিত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে রাত সাড়ে দশটায় এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হাফিজুর রহমান বাচ্চু।
পরিষদের অন্য বিজয়ীরা হলেন,
সহ-সভাপতি পদে মেডিক্যাল সেন্টারে উপ-রেজিস্ট্রার ইয়ারুল ইসলাম (২৯৭)ও এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার ড. ওয়াহীদুজ্জামান (২২০)। যুগ্ম-সম্পাদক পদে ট্রেজারার অফিসের উপ- পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ (২৫১), কোষাধ্যক্ষ পদে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উপ-রেজিস্ট্রার জাহিদুল ইসলাম (২৪৮), প্রচার ও দপ্তর সম্পাদক পদে পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার আরিফ হোসেন (২৩১), সাংস্কৃতিক সাহিত্য- পত্রিকা ও ক্রীড়া সম্পাদক পদে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের জুনিয়র লাইব্রেরিয়ান আব্দুর রাজ্জাক (২৭৭) এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে অর্থ ও হিসাব বিভাগের উপ -পরিচালক সুলতানা পারভীন (২৭৭)। এছাড়া সদস্য হিসেবে শহিদুল ইসলাম শহিদ (৩৩৩), আবু জাফর আদম (২৫৮), জাহাঙ্গীর আলম (২৬৩), সাইদুর রহমান (২৫০) এবং আমিরুল ইসলাম ও রিপু-লতিফ প্যানেলের সদস্য জাকির হোসেন জাকির (২২৫) জয় লাভ করেন।

























Leave a Reply