কুষ্টিয়ায় শিল্পী ও ব্যবসায়ীদের যৌথ আয়োজনে ঈদ আনন্দ মিলনী অনুষ্ঠান ও সংগীত সন্ধ্যা
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়াতে পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে জেলা শহরে শিল্পী ও ব্যবসায়ীদের যৌথ আয়োজনে ঈদ আনন্দ মিলনী ও সংগীত সন্ধ্যার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিল্প-সংস্কৃতি চর্চাকে আরও এগিয়ে নিতে আর এ সাউন্ড জোনের সহযোগিতায় মঙ্গলবার (২৪ মার্চ,২০২৬) আড়ুয়াপাড়াস্থ আমিন এগ্রো মিলস চত্ত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল কুষ্টিয়ার কর কমিশনার সংগীত শিল্পী মোঃ মহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া মিউজিক এসোসিয়েশনের সভাপতি ও সংগীত জগতের অনন্য নক্ষত্র জনাব রুহুল আমিন।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন কবি, লেখক ও সাংবাদিক নূর মোহাম্মদ রবিউল। এসময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আতিয়ার মেটাল ইন্ডাস্ট্রিজের ফাউন্ডার ডিরেক্টর রাজু আহমেদ, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান একে এম শোয়েব, মার্কেটেল বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোঃ শরীফুল ইসলাম দুলু, ওস্তাদ আবু সাইদ বিশ্বাস, গবেষক এস এস রুশদী, বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ-এর ম্যানেজার মোঃ আবু জাফর মল্লিক, সাবেক ব্যাংক কর্মকর্তা মীর জাহিদ, জনাব তপু সাহেব প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিল্প-সংস্কৃতি মানুষের মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় শিল্পীদের বিকাশ এবং সুস্থ সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে চাকরিজীবী ও ব্যবসায়ীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্ম সুস্থ সাংস্কৃতিক ধারার সঙ্গে সম্পৃক্ত হতে উৎসাহিত হয় এই বিষয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি, বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করে।
শিল্পী ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে বেঙ্গল মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এর বিশেষ সহযোগিতায় আয়োজনে সংগীত পর্বের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিন্জন ব্যান্ডের ভোকাল ও ব্যান্ড মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি রবি হাসান, সংগীত শিল্পী রুহুল আমিন, সংগীত শিল্পী ফারহানা জাবির, শিল্পী মাসুদ রানা, সংগীত শিল্পী মোঃ মহিদুল ইসলাম, ওস্তাদ আবু সাইদ বিশ্বাস, শিল্পী বজলুর রহমান, আর ডি সঞ্চয়, তাওসিন আরেফিন, আরিফ রেজা পাপ্পু, জয় আমিন, টুটুল, মিলন, জাহিদ(ছোট্ট), সাম্ম্য, মিন্টু, পিয়াস ওসামা, খায়রুল স্বপন, তপু বিশ্বাস, হিরক হাসান প্রমূখ। শিল্পীদের গানের পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে ওঠেন এবং পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
এরআগে বিকেলে কবিতা পাঠের আসরের মধ্য দিয়ে এক কুশল বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় কবিতা পাঠ করেন কবি নূর মোহাম্মদ রবিউল, কবি মোঃ আবু জাফর মল্লিক, বজলুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি স্থানীয় সংস্কৃতি অঙ্গনে নতুন প্রাণসঞ্চার করেছে বলে মনে করছেন উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা।
























