আফগানিস্তান সহ কয়েকটি দেশে আজ ঈদুল ফিতর উদ্‌যাপন হচ্ছে, সৌদিতে শুক্রবার ঈদ

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৯ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ
আফগানিস্তান সহ কয়েকটি দেশে আজ ঈদুল ফিতর উদ্‌যাপন হচ্ছে, সৌদিতে শুক্রবার ঈদ

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তান, নাইজার ও মালিতে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন হচ্ছে। সৌদি আরবের রাজকীয় আদালত ও চাঁদ দেখা কমিটি কোথাও শাওয়াল মাসের নতুন চাঁদ দেখতে না পারায় ওখানে শুক্রবার ঈদ। এর ফলে সৌদিতে বৃহস্পতিবার হবে রমজান মাসের শেষ দিন এবং শুক্রবার থেকে শুরু হবে নতুন মাস শাওয়াল।

বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ ভিন্ন হতে পারে। ফলে কিছু দেশে একই দিনে ঈদ উদযাপিত হলেও, অন্য দেশে একদিন পর পালিত হবে।
ধর্মীয় তাৎপর্যের দিক থেকে ঈদুল ফিতর মুসলিমদের অন্যতম প্রধান উৎসব, যা সংযম, দানশীলতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা বহন করে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।