কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। আজ সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মদিবস হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ-সময় জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি প্রশাসনিক কার্যক্রম শুরু করেন। জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁকে বরণ করে নেন।
সোহরাব উদ্দিন বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে জেলা পরিষদের ভূমিকা আরও কার্যকর করা হবে।

























Leave a Reply