লালন স্মরণোৎসব-২০২৬ উদযাপন উপলক্ষে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
লালন স্মরণোৎসব-২০২৬ উদযাপন উপলক্ষে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি দুপুর ২টায়) লালন স্মরণোৎসব-২০২৬ উদযাপন উপলক্ষে অংশীজনের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)সহ লালন অনুসারী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পুলিশ সুপার লালন স্মরণোৎসব-২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের জন্য সকলের সহযোগীতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং লালন স্মরণোৎসব-২০২৬ উদযাপনের সাথে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.