প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মিডিয়া সেলের সংবাদ সম্মেলন
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ সদর আসনে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নির্বাচনী মিডিয়া সেল।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নির্বাচনী মিডিয়া সেলের আহ্বায়ক ও বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক।
তিনি বলেন, নির্বাচনী মাঠে প্রশাসন যেন কোনো পক্ষপাতিত্ব না করে এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে। এ সময় তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে প্রত্যাশা করে বলেন, সুষ্ঠু ভোট গ্রহণে গণমাধ্যম নিরপেক্ষ থেকে বস্তুনিষ্ঠ তথ্য প্রচার ও প্রকাশ করবেন। ভোটারদের সচেতন করা, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধ এবং অনিয়ম তুলে ধরার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখবে গণমাধ্যম।
এসময় কুষ্টিয়া-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার সুষ্ঠু ভোট গ্রহণে সবার সহযোগিতা কামনা করেন এবং গণমাধ্যমের সহায়তাও চান তিনি। সংবাদ সম্মেলনে নির্বাচনী মিডিয়া সেলের বিভিন্ন পযার্য়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

























Leave a Reply