কুষ্টিয়া প্রেসক্লাবের আহ্বায়ক হলেন ডিসি ইকবাল হোসেন ও সদস্য সচিব এডিসি জাহাঙ্গীর আলম
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়া প্রেসক্লাবের আহ্বায়ক হলেন জেলা প্রশাসক (ডিসি) ইকবাল হোসেন এবং সদস্য সচিব হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম দায়িত্ব পেলেন।
উল্লেখ্য যে, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচিত নির্বাহী কমিটির মেয়াদ ৩ মাস আগে শেষ হলে -আহবায়ক কমিটি গঠন করা হয়। এরপরে আহবায়ক কমিটিরও মেয়াদ শেষ হওয়ায় অত্র প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক কুষ্টিয়া জেলা প্রশাসক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন।
























