কুষ্টিয়া সদর আসনে বিএনপি’র মনোনয়ন উত্তোলন করেছেন প্রকৌশলী জাকির হোসেন সরকার

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২২ ডিসেম্বর ২০২৫, ৯:২৪ পূর্বাহ্ণ
কুষ্টিয়া সদর আসনে বিএনপি’র মনোনয়ন উত্তোলন করেছেন প্রকৌশলী জাকির হোসেন সরকার

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া (সদর) ৩ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন উত্তোলন করেছেন জেলা বিএনপির সদস্য-সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। সোমবার (২২ ডিসেম্বর, ২০২৫) জেলা নির্বাচন কমিশনের জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে “মনোনয়নপত্র” উত্তোলনের সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ সহ বিএনপির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুষ্টিয়ায় চারটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করেছিলেন। যেখানে উল্লেখ করা হয়েছিল, কুষ্টিয়া-১(দৌলতপুর) আসনে রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩ (সদর) ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ও কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমি বিএনপির প্রার্থী হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.