কুষ্টিয়ার চারটি আসনে বিএনপির প্রার্থী হলেন বাচ্চু মোল্লা, রাগীব চৌধুরী, জাকির সরকার ও মেহেদী রুমি

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৩ নভেম্বর ২০২৫, ১:০০ অপরাহ্ণ
কুষ্টিয়ার চারটি আসনে বিএনপির প্রার্থী হলেন বাচ্চু মোল্লা, রাগীব চৌধুরী, জাকির সরকার ও মেহেদী রুমি

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ায় চারটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়া-১( দৌলতপুর) আসনে রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩ (সদর) ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ও কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমি সম্ভাব্য প্রার্থী হয়েছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩২টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন। তিনি বলেন, এ প্রার্থী পরিবর্তন হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.