১ ও ২ টাকার কয়েন লেনদেন করার অনুরোধ, না করলে প্রচলিত আইনের লঙ্ঘন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৬ অক্টোবর ২০২৫, ২:৪৭ পূর্বাহ্ণ
১ ও ২ টাকার কয়েন লেনদেন করার অনুরোধ, না করলে প্রচলিত আইনের লঙ্ঘন

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ ১ ও ২ টাকার ধাতব মুদ্রা বা কয়েন লেনদেন করতে কেউ কেউ অনীহা প্রকাশ করছেন, যা প্রচলিত আইনের লঙ্ঘন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে দেশের কোনো কোনো এলাকায় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেন করতে কেউ কেউ অনীহা প্রকাশ করছেন। এটি প্রচলিত আইনের লঙ্ঘন।

কাগজী নোটের পাশাপাশি প্রচলিত সব ধরনের ধাতব মুদ্রা বৈধ। তাই এটি নগদ লেনদেনে ব্যবহার করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন