ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন একটি সত্যিকারের ভোট হবে: প্রধান উপদেষ্টা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১০ অক্টোবর ২০২৫, ৩:৩৫ পূর্বাহ্ণ
ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন একটি সত্যিকারের ভোট হবে: প্রধান উপদেষ্টা

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ বহু বছরের মধ্যে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন একটি সত্যিকারের ভোট হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের (ইউকে) বাণিজ্যবিষয়ক দূত রোজি উইন্টারটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সহযোগিতা, বিমানবন্দর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন জ্বালানি, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়।

ফেব্রুয়ারিতে অবাধ-সুষ্ঠু নির্বাচন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে অধ্যাপক ইউনূস বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হবে বহু বছরের মধ্যে প্রথম প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন হিসেবে ইতিহাসে স্থান পাবে।

আওয়ামী লীগ আমলের নির্বাচনের কথা তুলে ধরে তিনি বলেন, গত ১৬ বছরে যা হয়েছে, তা ছিল নির্বাচনের নামে এক উপহাস। এই নির্বাচন হবে বহু বছরের মধ্যে প্রথম প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন হিসেবে ইতিহাসে স্থান পাবে।

আওয়ামী লীগ আমলের নির্বাচনের কথা তুলে ধরে তিনি বলেন, গত ১৬ বছরে যা হয়েছে, তা ছিল নির্বাচনের নামে এক উপহাস।

ভুয়া তথ্য মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগ তুলে ধরেন এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন প্রধান উপদেষ্টা।

এসময় রাষ্ট্রদূত রোজি উইন্টারটন বাংলাদেশের ব্যবসায়িক বিধি, শুল্ক ও রাজস্ব ব্যবস্থায় সাম্প্রতিক সংস্কারের প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.