কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি
সভাপতি আবু জাফর মোল্লা, সহ-সভাপতি মেজবার রহমান ও কাজী রফিকুর রহমান
কুষ্টিয়ার ব্যবসায়ীদের প্রিয় সাংগঠন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’এর আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে পুনরায় ট্রেড গ্রুপের আবু জাফর মোল্লা নির্বাচিত হয়েছেন। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ‘এ’ গ্রুপের হাজী মেজবার রহমান ও সহ-সভাপতি নির্বাচিত হলেন ‘বি’ গ্রুপের আলহাজ্ব কাজী রফিকুর রহমান রফিক।
শনিবার এ গ্রুপের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। আগে বিনা প্রতিদ্বন্দীতায় ৯ জন নির্বাচিত হয়েছিলেন। গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চেম্বার ভবনে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত সভাপতি, সিনিয়র সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচনে মনোনয়ন পত্র গ্রহনের শেষ সময় এবং ভোট গ্রহনের নির্ধারিত দিন ছিল। এ গ্রুপের নির্বাচিত ১২ জন, বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ৯ জন নির্বাচন কমিশন যৌথভাবে এক বৈঠকে মিলিত হন। এ সময় কোন প্রতিদ্বন্দী না থাকায় নির্বাচন কমিশন সকল পরিচালকের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দীতায় পুনরায় দুই বছরের জন্য সভাপতি হিসেবে আবু জাফর মোল্লা, সিনিয়র সভাপতি হিসেবে হাজী মেজবার রহমান এবং সহ-সভাপতি হিসেবে কাজী রফিকুর রহকমানকে নির্বাচিত ঘোষণা করেন।
আগামী দুই বছরের জন্য দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ২১ সদস্য বিশিষ্ট পর্ষদ গঠন করেন। নির্বাচন কমিশনের দায়িত্বপালন করেন কুষ্টিয়া জজ কোর্টের বিজ্ঞ আইনজীবি এ্যাডঃ মীর ছানোয়ার হোসেন।
এ সনয় সভাপতি বলেন, এবারের ভোটে তারুণ্যের যে জয়জয়াকার তা আধুনিক চেম্বার বিনির্মানে অনেক গুরুত্বপাবে বলে মনে করি। তিনি সুষ্ঠু, সুন্দরভাবে আগামী দুই বছর কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিকে আরও গতিশীল করতে সকলের সহযোগীতা কামনা করেছেন।
উল্লেখ্য, ‘এ’ গ্রুপের নির্বাচিত পরিচালকগন হলেন- মো: ফুয়াদ রেজা ফাহিম, মো: আখতারুজ্জামান ওরফে কাজল মজমাদার, হাজী মো: মেজবার রহমান, মো: মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ, মো: জিহাদুজ্জামান জিকু, ইঞ্জি: মো: শাহাবুদ্দীন, ইমরান হোসাইন, হাজী মো: রবিউর রহমান, প্রকৌশলী সাইফুল আলম মারুফ, উত্তম সাহা, এস এম আলমগীর আলম, মো: হামিদুর রহমান। ‘বি’ গ্রুপের নির্বাচিত পরিচালকগন হলেন, শাকিল আহমেদ জালাল, কাজী রফিকুর রহমান রফিক, রুহুল আমিন, আবু মনি জুবায়েদ রিপন, রফিকুল ইসলাম ও পারভেজ মজমাদার।

























Leave a Reply