কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আবু হাসনাত মোহাম্মদ আরেফিন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৫ আগস্ট ২০২৫, ৫:২৮ অপরাহ্ণ
কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আবু হাসনাত মোহাম্মদ আরেফিন

কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। তিনি পটুয়াখালীর জেলা প্রশাসক ছিলেন। তার বাড়ি যশোর জেলায়। অন্যদিকে জনাব মো: তৌফিকুর রহমানকে খুলনার জেলাপ্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

দেশের ৬টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা।  সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালীর জেলা প্রশাসক এবং পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ার জেলা প্রশাসক করা হয়েছে।

মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রামের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামকে মেহেরপুরের, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোণার এবং কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনার জেলা প্রশাসক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.