উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি বাবু ও সাধারণ সম্পাদক কামাল নির্বাচিত

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৮ জুন ২০২৫, ২:৫৪ পূর্বাহ্ণ
উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি বাবু ও সাধারণ সম্পাদক কামাল নির্বাচিত

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন। উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, আলহাজ্ব শওকত হাসান বুলবুল, এ কে বিশ্বাস বাবু, অ্যাডভোকেট খাদেমুল ইসলামসহ বিএনপির নেতৃবৃন্দ।

আলোচনা পর্ব শেষে সুন্দর ও আনন্দঘন পরিবেশে বিরতিহীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়া পৌর বিএনপি’র সভাপতি এ কে বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক পদে মোঃ কামাল উদ্দিন নির্বাচিত হন।

সম্মেলনে সভাপতি পদে অংশগ্রহণ করেন ৭ জন। নির্বাচনের ফলাফলে সভাপতি পদে এ কে বিশ্বাস বাবু পেয়েছেন ৬১১ ভোট, কাজল মজমাদার পেয়েছেন ৫৯৫ ভোট, আলামিন রানা কানাই ৭০ ভোট, অ্যাডভোকেট খাদিমুল ইসলাম সবুজ ২৮ ভোট, মহিউদ্দিন চৌধুরী মিলন ৪৫ ভোট ও অ্যাডভোকেট রকিবুল ইসলাম সবুজ পেয়েছেন ২ ভোট। আর সাধারণ সম্পাদক পদে কামাল উদ্দিন পেয়েছেন ৭৪১ ভোট ও আব্দুল হাকিম মাসুদ পান ৬২১ ভোট।

উল্লেখ্য, কুষ্টিয়া পৌর ২১টি ওয়ার্ডের মোট ১,৪৯১ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ১৩৬২ জন। এর মধ্যে বাতিল হয় ১১টি ভোট।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.