কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ ও বিভিন্ন কর্মসূচি পালন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৪ এপ্রিল ২০২৫, ৪:১৭ অপরাহ্ণ
কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ ও বিভিন্ন কর্মসূচি পালন

পুরাতন বছরের ব্যর্থতা মুছে ফেলে, নববর্ষ এলো সাফল্যের দ্বার খুলে সবাইকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা। পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকজ উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ।

পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মাতবে দেশ। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। সেই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলা প্রশাসন এর আয়োজনে সোমবার (১৪ এপ্রিল ২০২৫ খ্রি.) সকাল-০৮.৩০ ঘটিকায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা” পৌরসভা হতে বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে সমাপ্ত হয়। “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়” উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান,সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা” শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে সকলে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.