কুষ্টিয়ায় হযরত বাবা নফর শাহ্ (রঃ) বুগদাদীর মাজার শরীফে দুই দিনব্যাপী পবিত্র বাৎসরিক ওরশ শুরু

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১০ এপ্রিল ২০২৫, ৫:৩২ অপরাহ্ণ
কুষ্টিয়ায় হযরত বাবা নফর শাহ্ (রঃ) বুগদাদীর মাজার শরীফে দুই দিনব্যাপী পবিত্র বাৎসরিক ওরশ শুরু

কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় হযরত বাবা নফর শাহ্ (রঃ) বুগদাদীর মাজার প্রাঙ্গণে শুক্রবার ও শনিবার ১১ ও ১২ এপ্রিল (২৮ ও ২৯ চৈত্র ১৪৩১ বাংলা) দুই দিনব্যাপী পবিত্র বাৎসরিক ওরশ উপলক্ষ্যে পবিত্র কোরআন তেলাওয়াত এবং ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে।

ধর্মীয় এই আয়োজনে প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত এবং মাগরিবের নামাজের পর শুরু হবে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। ওরশের দ্বিতীয় দিন শনিবার (১২ এপ্রিল) আখেরি মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে শেষ হবে।

ওলি-আউলিয়াদের জীবনী ও মর্যাদার বিষয় নিয়ে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন আলহাজ্ব হযরত মাওলানা মখলেছুর রহমান (বাঙালি)। আলোচনা রাখবেন ইমাম ক্বারী হাফেজ মোঃ ইয়াদ আলী, হাফেজ মাওলানা জিয়াউর রহমান, হযরত মাওলানা গিয়াস উদ্দিন, হাফেজ মাওলানা মোঃ ওসমান গনি, হাফেজ মোঃ সাদিক আল হাসান, হাফেজ চৌধুরী বোরহান উদ্দিন প্রমূখ।

এদিকে হযরত বাবা নফর শাহ (রহঃ) বুগদাদীর মাজার কমিটির সহ-সভাপতি গাজীউর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক দুই দিনব্যাপী মাহফিল সফল করতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের সবান্ধব উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.