২৫শে ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’
২৫শে ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক পরিপত্রে এই দিবস ঘোষণা করা হয়।
উপসচিব তানিয়া আফরোজ পরিপত্রে স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সরকার ২৫শে ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। ওই তারিখ-কে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ (সরকারি ছুটি ব্যতীত) হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর ২০২৪ তারিখের পরিপত্রের ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত নেয় সরকার।
একই সাথে এই সিদ্ধান্ত যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে সরকারের এই পরিপত্রে।
২০০৯ সালের ২৫ ও ২৬ শে ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। সেই বিদ্রোহের ঘটনার পর সীমান্ত রক্ষী বাহিনীটির নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি রাখা হয়।

























Leave a Reply