কুষ্টিয়ায় আওয়ামী লীগের নেতা হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২০ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় আওয়ামী লীগের নেতা হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা

কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙচুর করে ছাত্র-জনতা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ হাজারো ছাত্র-জনতা উপস্থিত ছিল।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ১০টায় কয়েক শ ছাত্র-জনতা আওয়ামী লীগ নেতা মাহাবুবুল আলম হানিফের পরিত্যাক্ত বাড়ির গেটসংলগ্ন সীমানা দেয়াল ও বাড়িটির পরিত্যক্ত কংকালের মতো দন্ডায়মান কাঠামো ভাঙচুর করেছে।

এর আগে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ওই দিন রাতে এবং পরদিন সকালে সাধারণ জনগণ হানিফের এই বাড়িতে হামলা করে ভাঙচুর করে জানালা দরজা, লোহার বিশাল গেট, জানালার গ্রিলসহ বাড়ির ভিতরের সমস্ত কিছু। এরপর থেকে কংকালসার বাড়ির পরিত্যক্ত যে কাঠামো পড়েছিল।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.