কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারে বাবা-মা ও মেয়ের মৃত্যু

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৩ অক্টোবর ২০২৪, ২:৩৭ অপরাহ্ণ
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারে বাবা-মা ও মেয়ের মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারে বাবা-মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এরা হলেন- আব্দুস সালাম (৪৬) তার স্ত্রী রুপা খাতুন (৩৫) এবং মেয়ে ছাবা (১১)। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার হাউজিং বি ব্লকের নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে কুষ্টিয়ায় বৃষ্টি শুরু হয়। এতে ঘরের মধ্যে বৃষ্টির পানি জমে যায়। এজন্য বিদ্যুতের মেইন সুইস বন্ধ করতে যান সালাম। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে বাঁচাতে প্রথমে স্ত্রী রুপা এগিয়ে আসেন। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর মেয়ে শাবা ও ছেলে সিয়াম গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছে ছেলে সিয়াম (১২)। সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন