ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে আগামী তিন দিন সারা দেশে ভারি বৃষ্টির শঙ্কা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৩ অক্টোবর ২০২৪, ১:৫০ অপরাহ্ণ
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে আগামী তিন দিন সারা দেশে ভারি বৃষ্টির শঙ্কা

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। যার নাম দেয়া হয়েছে দানা। এর প্রভাবে আগামী তিন দিন সারা দেশে বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও ভারি বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

বুধবার সকালে আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খানের সই করা আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথও ভারি বর্ষণও হতে পারে।

শেষ ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।