কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর চর থেকে যুবকের টুকরো করা মরদেহ উদ্ধার

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৩ ফেব্রুয়ারি ২০২৪, ১:৪১ অপরাহ্ণ
কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর চর থেকে  যুবকের টুকরো করা মরদেহ উদ্ধার

কুষ্টিয়া সদর উপজেলায় মিলন হোসেন (২৪) নামে একনের টুকরো টুকরো করা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ৩ ফেব্রুয়ারী সকালে উপজেলার হরিপুর চর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত মিলন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পূর্ব বাহির মাদি এলাকার মাওলা বক্সের ছেলে। তিনি পড়ালেখার পাশাপাশি আউট সোর্সিংয়ের কাজ করত। গত ১০ মাস আগে তিনি বিয়ে করেছেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় ঈদগাহের পাশে ভাড়া বাড়িতে বসবাস করতেন। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

মিলনের স্ত্রী মিমি খাতুন বলেন, হাউজিং এলাকার সজল মিলনকে কল করে ডাকে। তার সঙ্গে দেখা করে বাসায় এসে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আবার বের হয়ে যায়। পরে সে নিখোঁজ ছিল। ওই দিনই কুষ্টিয়া মডেল থানায় জিডি করি। পরেরদিন দুপুর পর্যন্ত আমার স্বামীর মোবাইল নম্বর খোলা ছিল। আজ (শনিবার) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

জেলার পুলিশ সুপার এ এইচ এম আবদূর রকিব বলেন, বুধবার (৩১ জানুয়ারি) কয়েকজন যুবক মিলনকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে ১ ফেব্রুয়ারি মিলনের স্ত্রী থানায় নিখোঁজ জিডি করেন। পরে তাকে উদ্ধারে তৎপর হয় পুলিশ। শুক্রবার সজীব নামে একজনকে আটকের পর লাশের সন্ধান মেলে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন