কুষ্টিয়া মিডিয়া ক্লাবের আয়োজনে প্রায়ত গুণীজনদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২১ আগস্ট ২০২৩, ৫:৫৮ পূর্বাহ্ণ
কুষ্টিয়া মিডিয়া ক্লাবের আয়োজনে প্রায়ত গুণীজনদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া মিডিয়া ক্লাব (কেএমসি) এর আয়োজনে
১৯ শে আগস্ট ২০২৩ ইং শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর হল রুমে প্রায়ত গুণীজনদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ার স্বমহিমায় উদ্ভাসিত আলোকিত ও কীর্তিমান প্রথিতযশা গুণীজনদের স্মরণে “স্মৃতির আকাশে চির অম্লান ভাস্বর আলোচনা সভায় প্রায়ত সাবেক এমপি ও বিশিষ্ট সমাজসেবক এ্যাডঃ মোহাম্মদ বদরুজ্জা গামা, বাংলাদেশের খ্যাতিমান সাঁতারু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ডাঃ কানাই লাল শর্মা, বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক সংগঠক ও আবৃত্তিকার খৈয়ম বাশার, বিশিষ্ট উপস্থাপক ও সাংস্কৃতিক সংগঠক খন্দকার লুৎফর রহমান, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফারুক আহমেদ পিনু, বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদুল ইসলামের স্মরণে স্মৃতিচারণে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক ওর সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান বিশিষ্ট লেখক, গবেষক ও সম্পাদক ড.আমানুর আমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ এর কুষ্টিয়া জেলা শাখার সাবেক সাধাঃ সম্পাদক ও সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশিষ্ট লেখক গবেষক ড. শেখ রেজাউল করিম, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কুষ্টিয়া জেলা শাখা সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার বার্তা পত্রিকার সম্পাদক মোঃ খাদিমুল ইসলাম।

এছাড়ও স্মরণ সভায় স্মৃতিচারণ করেন বিশিষ্ট নারী উদ্যোক্তা, কুষ্টিয়া উইমেন্স ক্লাবের সভাপতি দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার সম্পাদক নুরুন্নাহার সীমা, বীর মুক্তিযোদ্ধা এজাজ আহমেদ লিন্টু, বিশিষ্ট লেখক, গবেষক মোঃ আমজাদ হোসেন, পিপাসা এনজিওর নির্বাহী পরিচালক লেখক, গবেষক শ্যামল চৌধুরী, আলাউদ্দিন আহমেদ কলেজের প্রভাষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ মোঃ জাহাঙ্গীর আলম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার কবি ও লেখক শেখ মোঃ আখতার, লালন সংগীত চর্চা ও গবেষণা কেন্দ্রের সভাপতি সুফি সাজেদুল ইসলাম ডালিম, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর নাহারুল ইসলাম তুহিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল হালিম স্বপন, সাংবাদিক রফিক খান রাফি সহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট গুণীজন ও সুশীল, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি ও প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া মিডিয়া ক্লাব (কেএমসি)এর নির্বাহী পরিচালক সাংবাদিক ও গবেষক এস.এস রুশদী।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন