বাংলাদেশে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা জাতিসংঘের

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১ আগস্ট ২০২৩, ১২:৫২ অপরাহ্ণ
বাংলাদেশে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা জাতিসংঘের

জাতিসংঘ বাংলাদেশে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক। সোমবার (৩১ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে ফারহান হক বলেন, জাতিসংঘ বাংলাদেশে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে।  

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ নিয়ে মন্তব্য করা আমার কাজ নয়, এটা সদস্য দেশগুলোর সিদ্ধান্তের বিষয়।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।