গণপাঠাগার আলো ছড়ায় সমাজে

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান স্মৃতি পাঠাগার ও বিজ্ঞান ক্লাব উদ্বোধন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৫ এপ্রিল ২০২৩, ২:৩০ অপরাহ্ণ
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান স্মৃতি পাঠাগার ও বিজ্ঞান ক্লাব উদ্বোধন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আজ শনিবার উদ্বোধন করা হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান স্মৃতি পাঠাগার ও বিজ্ঞান ক্লাব। এতে পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক মোঃ ইমাম হোসাইন এর সভাপতিত্বে ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর আহ্বায়ক খন্দকার সোহেল রেজা এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন আব্দুল হাই বাবলু, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ ও এলাকার বিশিষ্টজনেরা। পাঠাগারটির উদ্যোক্তা খন্দকার রাহিদের পরিচালনায় এলাকার যুব সমাজের সরব উপস্থিতি ছিল সন্তোষজনক।

অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ পাঠাগার টি উদ্বোধন করেন। প্রধান আলোচক দেবাশীষ চৌধুরী তার বক্তব্যে বলেন, সীমান্ত অঞ্চলে এমন মহতী উদ্যোগকে স্বাগত জানাই। এর মাধ্যমে যুব সমাজসহ সকলে আলোকিত হবে। পাঠাগার টি সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

সভাপতির বক্তব্যে পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক মোঃ ইমাম হোসাইন বলেন, যুব সমাজ কে রক্ষা করতে হবে। আর পাঠাগারই পারে যুব সমাজকে রক্ষা করতে। আমরা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ১০০ টি পাঠাগার করেছি। তারমধ্যে এ পাঠাগার টি একটি । পাঠাগারটি ভারতের সীমান্ত অঞ্চলে হওয়ায় এর তাৎপর্য অনেক। এ এলাকায় মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে। যা প্রতিরোধে পাঠাগারটি ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। আমরা আমাদের সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দিয়ে প্রতিষ্ঠানটিকে গড়ে তুলতে চাই।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন