দৈনিক সত্যখবর পত্রিকার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে যুগপূর্তি উদযাপন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৪ মার্চ ২০২৩, ১:০৬ অপরাহ্ণ
দৈনিক সত্যখবর পত্রিকার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে যুগপূর্তি উদযাপন

কুষ্টিয়া থেকে প্রকাশিত সুনামধন্য দৈনিক সত্যখবর পত্রিকার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে যুগপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার (০৩ মার্চ ২০২৩) সন্ধ্যা ৭:০০টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ যুগপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতার ঘোষণাপত্রের মূল রচয়িতা ও সাংবিধান প্রণেতা ব্যারিস্টার এম আমীর-ঊল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মহিলা আসনের সংসদ সদস্য মোছাঃ খালেদা খানম।
দৈনিক সত্যখবর পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি কামরুজ্জামান নাসিরের সভাপতিত্বে এবংপ্রকাশক- সম্পাদক হাসিবুর রহমান রিজুর পরিচিলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জজ কোর্টের জিপি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আ.স.ম. আক্তারুজ্জামান মাসুম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সভাপতি শ্রীমতি রাধা রানী দত্ত, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রকি, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) সাধারণ সম্পাদক সোহেল রানা, সত্যখবর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আসাদুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন