কুষ্টিয়ায় জাতীয় সাংবাদিক সংস্থা ৪২ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১২ ফেব্রুয়ারি ২০২৩, ২:৩৬ অপরাহ্ণ
কুষ্টিয়ায় জাতীয় সাংবাদিক সংস্থা ৪২ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন কুষ্টিয়ায় জাতীয় সাংবাদিক সংস্থা ৪২ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন

জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে কুষ্টিয়া মিডিয়া ক্লাবের আয়োজনে আজ রবিবার শহরের ফুড হাউজ চাইনিজ এন্ড ক্যাফেতে কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গণমাধ্যমের জীবন্ত কিংবদন্তি, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক ও প্রকাশক আবদুর রশীদ চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থার কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সাংবাদিকতার পথ প্রদর্শক মুকুল খসরু, সংগঠনের সহ-সভাপতি ও দৈনিক নিউ নেশন পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি কাজী ওয়াসিউর রহমান, দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, কুষ্টিয়া উইমেন্স ক্লাবের সভাপতি নুরুন্নাহার সীমা। কুষ্টিয়া মিডিয়া ক্লাবের সেক্রেটারি জেনারেল সাংবাদিক ও গবেষক এস.এস রুশদীসহ সংগঠনের অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন