কবি ও সাংবাদিক শৈবাল আদিত্য রিপনের পিতা আর নেই

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৯ জানুয়ারি ২০২৩, ৫:০৯ পূর্বাহ্ণ
কবি ও সাংবাদিক শৈবাল আদিত্য রিপনের পিতা আর নেই

কুষ্টিয়া জেলার জনপ্রিয়-অতি পরিচিতি মুখ কবি ও সাংবাদিক শৈবাল আদিত্য রিপনের পিতা এস. এম. ওয়াজেদ আলী (মিরাজ) আর নেই
(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)৷ তিনি আজ শহরের মিলপাড়াস্থ নিজ বাস ভবনে সকাল ৮টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স ছিল (৭০) বছর।

দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত অসুখে ভূগছিলেন। উল্লেখ্য, তিনি মিলপাড়া আদর্শ ডিগ্রি কলেজে কর্মরত ছিলেন।

মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া চাওয়া হয়েছে ।

পরম করুণাময় তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন ৷ আমীন ৷

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।