কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৪ ডিসেম্বর ২০২২, ৭:৪৬ পূর্বাহ্ণ
কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত

কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড রবিবার (০৪ ডিসেম্বর,২০২২) অনুষ্ঠিত হয়। উক্ত কিট প্যারেডের সালামী গ্রহণ এবং কিট পরিদর্শন করেন কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। সালামী গ্রহণ এবং পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় উত্তম পোষাক পরিহিত পুলিশ সদস্যদের উত্তম পুরস্কারে পুরস্কৃত করেন এবং উপস্থিত অফিসার ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নিদের্শনামুলক বক্তব্য রাখেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আবু রাসেল, আরওআই, রির্জাভ অফিস, ডিআইও ১, জেলা বিশেষ শাখা, আর,আই কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন