৩৬ বছর ধরে নিয়মিত 'সাহিত্য বাসর' প্রকাশে

কুষ্টিয়া জেলায় ‘দৈনিক বাংলাদেশ বার্তা’ পত্রিকাটি কবি-লেখকদের মাঝে সাহিত্য চর্চাকে অনুপ্রেরণা জাগিয়ে রেখেছে

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৮ নভেম্বর ২০২২, ৯:৩৯ পূর্বাহ্ণ
কুষ্টিয়া জেলায় ‘দৈনিক বাংলাদেশ বার্তা’ পত্রিকাটি কবি-লেখকদের মাঝে সাহিত্য চর্চাকে অনুপ্রেরণা জাগিয়ে রেখেছে

কুষ্টিয়া জেলার প্রথম দৈনিক সংবাদপত্র ‘দৈনিক বাংলাদেশ বার্তা’ প্রায় ৩৬ বছর ধরে নিয়মিত সাহিত্য পাতা (সাহিত্য বাসর) প্রকাশ করে এক অনন্য ইতিহাস রচনা করেছে। জেলার সাহিত্য-সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে ‘দৈনিক বাংলাদেশ বার্তা’ পত্রিকাটির ভুমিকা সবসময় ছিল অপরিসীম। ১৯৮৭ সালের ২রা সেপ্টেম্বর থেকে প্রবীণ সাংবাদিক জনাব আবদুর রশীদ চৌধুরী’র সম্পাদনা ও প্রকাশনায় দৈনিক পত্রিকাটি শুরু থেকে নিয়মিত সাহিত্য পাতা (সাহিত্য বাসর) প্রকাশের মধ্যে দিয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

পত্রিকাটির সাহিত্য পাতা কবি, সাহিত্যিক, গবেষক, লেখকদের মাঝে এই জেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি চর্চায় সবসময় যেমন অনুপ্রেরণা জাগিয়েছে ঠিক তেমনি জেলাতে সংবাদিকতার ক্ষেত্রেও চির স্বরণীয় অনবদ্য।

কবি, লেখক, মনীষী ও অনেক গুণীজনের চিন্তা চেতনায় ‘দৈনিক বাংলাদেশ বার্তা’ পত্রিকাটি ভালবাসায় হৃদয়ে স্পন্দনে ধারণ করে রেখেছে। আগামী প্রজন্মও পত্রিকাটি ও এর সম্পাদককে শ্রদ্ধার সাথে স্বরণ করবে।

পত্রিকাটির সাহিত্য পাতা (সাহিত্য বাসর) বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ ও কলকাতার কবি- লেখকদের মাঝেও প্রশংসা অর্জন করেছে। দীর্ঘ প্রায় ছত্রিশ বছর ধরে নিয়মিত প্রকাশ হয়ে আসছে। যার ফলে এপার ও ওপার বাংলা তথা বাংলাদেশ ভারতের কবি, লেখক তৈরীতে ও সুসম্পর্ক স্থাপনে এক অবিস্মরণীয় বন্ধনের ঐক্য সৃষ্টি করতে সক্ষম হয়েছে।

সাহিত্য অঙ্গণে জেলার এই ঐতিহ্য দৈনিক পত্রিকাটির সাথে যুক্ত হয়ে আজ অনেকে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সাহিত্য চর্চার ক্ষেত্রে এই পত্রিকাটির ভুমিকা সবসময় ছিল অপরিসীম।
পত্রিকাটি শুরু থেকে সপ্তাহে প্রতি শুক্রবারের সাহিত্য পাতা (সাহিত্য বাসর) দেশে ও প্রতিবেশী দেশ ভারত তথা দুই বাংলার কবি-লেখকদের মিলন মেলার বন্ধুত্ব সৃষ্টি করতে অবয়ব ভুমিকা পালন করে আসছে।

সচেতন মহল মনে করছেন, আগামী প্রজন্মের মাঝে সাহিত্য অঙ্গণে কবি-লেখকদের জন্য পত্রিকাটি অনুপ্রেরণা জাগাবে। যুগ যুগ ইতিহাসের পাতায় এই জেলার সংবাদপত্রের সাহিত্য শিল্পের এক অনন্য ঐতিহাসিক স্বরণীয় নাম হিসেবে ‘দৈনিক বাংলাদেশ বার্তা’ পত্রিকাটি সবার হৃদয়ে ভালবাসার স্পন্দনে স্পন্দিত হবে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।