কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধা সাঁতারু কানাইলাল শর্মার জন্ম দিবস উপলক্ষে আলোচনা সভা
কুষ্টিয়া সদর উপজেলায় হাটশ হরিপুরের দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের কবি আজিজুর রহমান অডিটোরিয়ামে কানাইলাল স্মৃতি সংসদ পাঠাগারের আয়োজনে ৭ই নভেম্বর ২০২২ বীর মুক্তিযোদ্ধা সাঁতারু কানাইলাল শর্মার ৯২ তম জন্ম দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল হক উজ্জলের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক বাংলা বিভাগের চেয়ারম্যান ড.গৌতম কুমার দাস এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাদেশ বার্তা সম্পাদক প্রবীন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আবদুর রশীদ চৌধুরী, দৈনিক প্রতিজ্ঞা প্রকাশক ও সম্পাদক, আলোড়ন মহিলা সমবায় সমিতি লিঃ ও আলোড়ন শিশু শিক্ষা নিকেতনের সভাপতি, বিশিষ্ট নারী উদ্যোক্তা নুরুন্নাহার সীমা, বিশিষ্ট লেখক ও গবেষক মোঃ আমজাদ হোসেন, পিপাসা সংস্থার নির্বাহী পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা সাঁতারু কানাইলাল স্মৃতি সংসদ ও পাঠাগারের সভাপতি শ্যামল কুমার চৌধুরী, দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও গবেষক এস.এস রুশদী, সাবেক প্রবীণ শিক্ষক (অবঃ)মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক মোঃ হাসান আলী, সাংবাদিক মোহাম্মদ জাহিদুল ইসলাম ডন, সমাজসেবক মোঃ শাহাদাত হোসেন। প্রথম পর্বের আলোচনা সভার শেষে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা, আবৃতি বিজয়ী প্রতিযোগীদের হাতে ক্রেস্ট উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন (অবঃ)ব্যাংক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ও প্রায়ত কানাইলাল শর্মার পুত্র কাজল শর্মা।
পরিশেষে উক্ত অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথীবৃন্দ দেশবরেণ্য আলোকিত গুণীজনরা, বহুমাত্রিক গুণে গুণান্বিত, বৈচিত্র্যময় জীবনের অধিকারী একজন চিকিৎসক, কবি, গীতিকার, সুরকার, গায়ক, লেখক, সমাজসেবক, জীবনীকার, বীর মুক্তিযোদ্ধা প্রায়ত কানাইলার শর্মার শৈশব স্মৃতি বিজরিত বাস্তভিটা পরিদর্শন করেন।
























