কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৯ অক্টোবর ২০২২, ২:১৩ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

কুষ্টিয়ার সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে বাবা-ছেলে।শুক্রবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরের বিত্তিপাড়ায় এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন- ওই উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মাথপুর গ্রামের শাজাহান আলী (৬৫) এবং তার ছেলে শামিম আহম্মেদ (২৮)।

কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বলেন, রাত সাড়ে ৯টার দিকে বিত্তিপাড়ার লালন ফিলিং স্টেশনের কাছের রাস্তায় একটি দুর্ঘটনাকবলীত মোটরসাইকেল ও দু’মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন