মরমি কবি ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠান
মরমি কবি ফকির লালন সাঁইয়ের ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া শহর সংলগ্ন ছেঁউড়িয়ায় লালনের আখড়া বাড়িতে আজ সোমবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠান। সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করবেন।
‘লালন একাডেমি’ প্রতি বছরের ন্যায় এবারও ০১, ০২ ও ০৩ কার্তিক ১৪২৯ (১৭, ১৮ ও ১৯ অক্টোবর ২০২২) সোম, মঙ্গল ও বুধবার ৩ (তিন) দিনব্যাপী আলোচনা সভা ও লালন সংগীতানুষ্ঠানসহ গ্রামীন মেলা আয়োজন করেছেন। প্রতিদিন সন্ধ্যার পর থেকে স্থানীয় লালন একাডেমির আয়োজনে অতিথিদের নিয়ে চলবে আলোচনা সভা। আলোচনা শেষে লালন একাডেমির শিল্পীদের নিয়ে চলবে লালন সংগীতানুষ্ঠান। পাশাপাশি লালন একাডেমির খোলা মাঠে বসছে গ্রামীণ মেলা।
























