বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর

সৈয়দা সাজেদা চৌধুরী দলের চরম দু:সময়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১২ সেপ্টেম্বর ২০২২, ১:৩২ পূর্বাহ্ণ
সৈয়দা সাজেদা চৌধুরী দলের চরম দু:সময়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন

জাতীয় সংসদের উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দা সাজেদা চৌধুরীর আর নেই।

বর্ণাঢ্য রাজনৈতিক পথচলা ছিল সৈয়দা সাজেদা চৌধুরীর। ১৯৫৬ সাল থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। ১৯৬৯–১৯৭৫ সময়কালে তিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালকের দায়িত্ব পালন করেন।

এছাড়া ১৯৭২-১৯৭৫ সময়কালে বাংলাদেশ নারী পুনর্বাসন বোর্ডের পরিচালক, ১৯৭২-১৯৭৬ সময়কালে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ন্যাশনাল কমিশনার ছিলেন।

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ১৯৭৬ সালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সাজেদা চৌধুরী। পরে ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ১৯৯২ সাল থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দা সাজেদা চৌধুরী আমৃত্যূ বঙ্গবন্ধুর রেখে যাওয়া আমানত তাঁর দুই কন্যাকে আগলে রেখেছেন। দলের চরম দু:সময়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা তাঁর পরম সুহৃদকে হারালেন। দেশ হারালো এক সূর্য সন্তানকে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন