কুষ্টিয়া জেলার দৈনিক পত্রিকা
সরকারি ডিএফপি’র তালিকাভুক্ত কুষ্টিয়ার ৯টি দৈনিক পত্রিকার নাম ও প্রচার সংখ্যা প্রকাশ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া জেলা থেকে প্রকাশিত ৯টি দৈনিক পত্রিকার নাম, প্রচার সংখ্যা ও নির্ধারিত বিজ্ঞাপন হার গতকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর,২০২২ ইং) প্রকাশ করেছেন।
তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী সাহেলা পারভীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছেন। যা প্রচার সংখ্যা অনুযায়ী জেলা থেকে উল্লেখিত পত্রিকার সরকারি বিজ্ঞাপন হার নির্ধারিত করা হয়েছে।
তথ্যমতে, কুষ্টিয়া জেলা থেকে প্রকাশিত ৩০টি (এই ৩০টি প্রকাশিত দৈনিক জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী জুলাই, ২০২২ পর্যন্ত ) প্রকাশিত দৈনিকের মধ্যে সরকারি ডিএফপি তালিকাভুক্ত যে ৯টি দৈনিকের নাম, প্রচার সংখ্যা ও নির্ধারিত বিজ্ঞাপন হার প্রকাশ করা হয়েছে। এগুলো হচ্ছে- দৈনিক কুষ্টিয়া, দৈনিক বাংলাদেশ বার্তা, দৈনিক বজ্রপাত, দৈনিক আন্দোলনের বাজার, দৈনিক কুষ্টিয়ার কাগজ, দৈনিক দেশের বাণী, দৈনিক আজকের আলো, দৈনিক দেশতথ্য ও দৈনিক হাওয়া।
























