৩ দিন ব্যাপী ধর্মীয় দর্শনের আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল

শেরে মস্তান কালেন্দরী (রাঃ) এর ৪১ তম বাৎসরিক পবিত্র ওরশ

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১২ জুলাই ২০২২, ১২:৪১ অপরাহ্ণ
শেরে মস্তান কালেন্দরী (রাঃ) এর ৪১ তম বাৎসরিক পবিত্র ওরশ

পীর এ কেবলা হযরত শাহ সুফি সৈয়দ নুরুল হুদা ওরফে মুসাফির মৌলায়ে শেরে মস্তান কালেন্দরী (রাঃ) এর ৪১ তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক উপলক্ষে তার প্রতিষ্ঠিত “বিশ্ব মানব ধর্ম কেন্দ্র “প্রধান কার্যালয় পূর্বমিল পাড়া কুষ্টিয়ায় আগামী ২৮, ২৯,৩০ ই আষাড় রোজ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ৩ দিন ব্যাপী ধর্মীয় দর্শনের আলোচনা, দোয়া,মিলাদ মাহফিল, তবারক বিতরন ও মারফত দর্শনের বাউল সংগীতের আয়োজন করা হয়েছে।

বাৎসরিক এই পবিত্র ঔরস মোবারক অনুষ্ঠানে অংশ গ্রহনের জন্য বৃহত্তর ময়মনসিংহ জেলার টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, বগুড়া ও চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জেলা থেকে তার ভক্ত আশেকানরা ইতিমধ্যে অনেকেই এই অনুষ্ঠানে দরবার শরীফে এসে পৌছেছেন।অনুষ্ঠানে সমস্ত আয়োজন সার্বিক অবস্থা ও ব্যবস্থাপনা ইতোমধ্যে শেষ হয়েছে। চলছে ব্যবস্থাপনা কমিটি সহ শেষ মহূর্তের প্রস্তুতির আলোচনা ও মতবিনিময় করেন “বিশ্ব মানব ধর্ম কেন্দ্র এর প্রধান খাদেম শাহ সৈয়দ কুতুব মস্তানসহ কমিটির সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন