স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি

দেশের ৬১ জেলায় বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৭ এপ্রিল ২০২২, ১১:৫৭ পূর্বাহ্ণ
দেশের ৬১ জেলায় বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

দেশের ৬১ জেলা পরিষদের সদ্যবিদায়ী চেয়ারম্যানদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন ২০০০ এর ধারা ৫ অনুযায়ী জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুযায়ী (সংশোধিত) দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার দিন থেকে পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে।

এ অবস্থায় জেলা পরিষদ আইন ২০০০ এর ধারা ৮২ অনুযায়ী সরকার কর্তৃক প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত ওই আইনের ধারা ৭৫-এর ক্ষমতাবলে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে দায়িত্ব অর্পণ করা হলো।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।